20121114

বলিউডে এবার পর্নো তারকা প্রিয়া রায়

বলিউডে পা রেখে ইতিমধ্যে বেশ আলোচিত হয়েছেন পর্নো তারকা সানি লিওন। বলিউডের অনেক শীর্ষ তারকার চেয়েও নিজেকে মিডিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে সমর্থ হয়েছেন সানি। এছাড়া ‘জিসম-২’ ছবিতে তার খোলামেলা ও রগরগে উপস্থিতি দর্শকরা বেশ উপভোগ করেছেন। বর্তমানে বেশ কয়েকটি ছবি নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। এদিকে নতুন খবর হলো, প্রথম পর্নো তারকা হিসেবে বলিউডে সানির অভিষেকের পথ ধরে এবার আসছেন প্রিয়া রায়। ভারতের শীর্ষ এই পর্নো তারকার খুব শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে। প্রিয়া ভারতের ‘অরজিনাল সিন’-এর পর্নো তারকা হিসেবে কাজ করছেন। দিল্লিতে জন্মগ্রহণ করলেও প্রিয়াকে দত্তক নিয়েছিলেন আমেরিকার এক দম্পতি। তাই মাত্র দুই বছর বয়সেই সেই দম্পতির সঙ্গে আমেরিকায় বসবাস শুরু করেন তিনি। ১২ বছর বয়সে তিনি একজন নৃত্যশিল্পী হিসেবে কাজ শুরু করেন। এরপর ভারতীয় পর্নো ছবির সঙ্গে জড়িয়ে পড়েন। বর্তমানে ভারতের শীর্ষ পর্নো তারকাদের মধ্যে প্রিয়া একজন। এদিকে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন মওসুমে প্রিয়ার উপস্থিতি থাকছে- এমন গুঞ্জন সম্প্রতি পাখা মেলে। বিষয়টি ভারতের মিডিয়াগুলোও বেশ ফলাও করে প্রচার করে। কিন্তু অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রিয়া। তিনি বলেন, আমি ‘বিগ বস’-এ অংশ নিচ্ছি, সেটা আমি নিজেই জানি না। বিষয়টি বেশ মজার। তবে এরকম করে গুঞ্জন ছড়ানোর কোন মানে হয় না। এদিকে ‘বিগ বস’-এ অংশ নেয়ার কথা অস্বীকার করলেও সানি লিওনের পর পর্নো তারকাদের মধ্যে বলিউডে অভিষেক হতে যাচ্ছে প্রিয়া রায়ের। জানা গেছে, সানির মতো করেই বেশ রাজকীয়ভাবেই বলিউডে অভিষেক হবে প্রিয়ার। তবে সেই বিষয়টি পরিষ্কার করে বলতে নারাজ প্রিয়া। এ বিষয়ে তিনি বলেন, আসলে বলিউড থেকে প্রস্তাব এসেছে এটা ঠিক। তবে আমি বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছি। কারণ, পর্নো তারকা হিসেবে কাজ করতে আমি অভ্যস্ত হয়ে পড়েছি। এখন বলিউড আমার কাছে একদমই নতুন। দেখা যাক কি হয়!

20121105

আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আরাধিয়া

নভেম্বরের ১ তারিখে ফরাসি সরকারের দেয়া পুরষ্কার গ্রহণের সময় ঐশ্বরিয়ার পরিবর্তে উপস্থিত সাংবাদিকদের মনোযোগ কেড়ে নেন বচ্চন পরিবারের নতুন আকর্ষণ আরাধিয়া। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

এখনও এক বছরে পা দিতে পারেনি আরাধিয়া, এখনই মা ঐশ্বরিয়াকে হটিয়ে সাংবাদিকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছে এই ছোট্ট শিশুটি। নভেম্বরের ১ তারিখে ফরাসি সরকারের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করতে গিয়েছিলেন ঐশ্বরিয়া। মায়ের কোলে চড়ে ফ্রক পরা এবং মাথায় ফুলের ব্যান্ড জড়ানো আরাধিয়া যখন মঞ্চে প্রবেশ করে তখন সাংবাদিকদের সবগুলো ক্যামেরা ছুটে যায় তার দিকে।

অনুষ্ঠানটিতে ঐশ্বরিয়ার জন্য হাজির ছিলেন বচ্চন পরিবার এবং ঐশ্বরিয়ার বাবা-মা, তবে জয়া বচ্চন ছিলেন অনুপস্থিত।
পুরষ্কার গ্রহণের পর ঐশ্বরিয়া বক্তব্য প্রদানের জন্য যখন মাইক্রোফোনের সামনে দাঁড়ান তখন আরাধিয়া কান্নাকাটির জন্য বাবা অভিষেক বাধ্য হন মেয়েকে বাইরে নিয়ে যেতে।

এর আগে আরাধিয়া তার মায়ের সঙ্গে কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে এবং বাবার সঙ্গে দেখা করার জন্য শিকাগোতে সিনেমা ‘ধুম থ্রি’র সেটেও ঘুরে এসেছে।

মা ঐশ্বরিয়া তার মাতৃত্ব কতোটা উপভোগ করছেন তার উত্তরে অভিষেককে উদ্দেশ্য করে তিনি বলেন,’আমি বুঝতে পারছি মাতৃত্ব কাকে বলে। তোমাকে ধন্যবাদ আমাকে এমন একটি অভিজ্ঞতা পাবার সুযোগ করে দেওয়ার জন্য। এটি সবকিছুকে ভুলিয়ে দিতে পারে।‘

নভেম্বর ১৬ তারিখে আরাধ্যিয়া এক বছরে পা দিতে যাচ্ছে।

20121101

৩৯-এ ঐশ্বর্য রাই

আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের ৩৯তম জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে ভারতের কর্নাটক রাজ্যের মাঙ্গালোরে জন্মগ্রহণ করেন তিনি। প্রতিবারই বেশ আয়োজন করেই পালিত হয় ঐশ্বর্যের জন্মদিন। তবে এবারই প্রথমবারের মতো কন্যা আরাধ্যকে নিয়ে নিজের জন্মদিনটি পালন করবেন তিনি। এদিকে আজ ঐশ্বর্য নিজের জন্মদিনটি পালন করবেন শ্বশুরবাড়িতে, অর্থাৎ বচ্চন পরিবারের সঙ্গে। ইতিমধ্যে বচ্চনরা বেশ কিছু সারপ্রাইজ রেখেছেন ঐশ্বর্যের জন্য। তবে রাত ১২টার সময় শ্বশুর অমিতাভ বচ্চন, শাশুড়ি জয়া, স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়ে কেক কেটে তার জন্মদিনের প্রথম পর্বটি শুরু হয়। এই কেক কাটার আনুষ্ঠানিকতা আজ সারাদিন চলবে কয়েক ধাপে। এদিকে ঐশ্বর্যকে একটি ভিন্নধর্মী উপহার তার জন্মদিনে দিতে যাচ্ছেন স্বামী অভিষেক বচ্চন। ঐশ্বর্যের জন্মদিন পালনের জন্যই তিনি ‘ধূম-৩’ ছবির শুটিং ফেলে দেশে ফিরে এসেছেন। আজই ঐশ্বর্যকে একটি ছোট হলিডে ট্যুর গিফট করতে যাচ্ছেন তিনি। ঐশ্বর্যকে নিয়ে গোয়ায় দু’দিনের সফরে যাচ্ছেন তিনি। জানা গেছে, আজ রাতেই গোয়ায় যাচ্ছেন তারা। সঙ্গে থাকবেন কেবল কন্যা আরাধ্য। চলতি বছর শুটিং নিয়েই বেশি ব্যস্ত ছিলেন অভিষেক। তাই ঐশ্বর্যকে একদমই সময় দিতে পারেননি। সে কারণেই দু’দিনের এই সফর ঐশ্বর্যকে উপহার হিসেবে দিচ্ছেন অভিষেক। এদিকে গোয়া থেকে ফিরেই শিকাগোতে আবারও ‘ধুম-৩’ ছবির শুটিংয়ে চলে যাবেন অভিষেক। তাই সব মিলিয়ে আজকের জন্মদিনটি বেশ স্মরণীয় হয়ে থাকবে ঐশ্বর্যের কাছে। উল্লেখ্য, ১৯৯৪ সালে ভারতের প্রতিনিধি হিসেবে বিশ্বসুন্দরী নির্বাচিত হন ঐশ্বর্য। এরপর ১৯৯৭ সালে তামিল ছবি ‘ইরুভার’-এ অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘অউর পেয়ার হোগেয়া’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি। তবে ১৯৯৯ সালে সালমানের বিপরীতে ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিয়মিত একাধিক ছবিতে অভিনয় করে গেছেন। এসব ছবির মাধ্যমে নিজেকে অভিনেত্রী হিসেবে উপরেই শুধু তুলেছেন ঐশ্বর্য। ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করে সংসারী হন তিনি।

এবার রানীর বিয়ের পালা

চলতি বছরের শুরু থেকেই বলিউডে বিয়ের ধুম পড়েছে। এই তো ফেব্রুয়ারি মাসে মহা ধুমধামে গাঁটছড়া বেঁধেছেন তারকাজুটি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'সুজা। তার ক'দিন বাদেই মালাবদল করলেন এশা দেওল-ভারত তাখতানি। সর্বশেষ মঙ্গলবার রাজকীয় আয়োজনে বিয়েবন্ধনে আবদ্ধ হলেন বহুল আলোচিত তারকা জুটি সাইফ আলি খান এবং কারিনা কাপুর। তাছাড়া রানীর প্রায় সমবয়সী ঐশ্বর্য রাই ও শিল্পা শেঠিও এরইমধ্যে ঘর বেঁধে ফেলেছেন। এবার রানীর পালা। তাই বলিউডবাসী এখন রানী মুখার্জির বিয়ের দিকেই তাকিয়ে আছেন। রানী মুখার্জি দীর্ঘদিন ধরে প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে চুটিয়ে প্রেম করে চলেছেন। তাই সাইফিনার বিয়ের পরপরই রানী-আদিত্যর বিয়ের খবরে ভারতের সংবাদ মাধ্যমগুলো সরব হয়ে উঠেছে। কোনো কোনো সংবাদমাধ্যম তাদের লুকিয়ে বিয়ে করার কথা প্রকাশ করেছে। গত শুক্রবার রানী একটি ভারতীয় টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। আদিত্যের সঙ্গে লুকিয়ে বিয়ে করার গুজব সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, 'মিডিয়া আমাকে বেশ ক'বার বিয়ে দিয়েছে। এমনকি আমার ভক্তদেরও বিভ্রান্ত করেছে। তবে আমি বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না।' রানী আরো বলেন, 'জন্ম, মৃত্যু ও বিয়ের ওপর মানুষের কোনো হাত নেই। এটা ঈশ্বরই নির্ধারণ করে দেন। যার সঙ্গে আমার জোড়া লেখা আছে, সময় হলে তার গলায়ই আমি মালা পরাব।' এদিকে সমপ্রতি মুক্তিপ্রাপ্ত রানী অভিনীত 'আইয়্যা' ছবিটি বলিউডে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।